সলমানকে খুনের হুমকি 'সিরিয়াস'! পাশের পুকুর থেকে উদ্ধার বন্দুক... Salman Khan House Attacked: সলমানকে খুনের হুমকি 'সিরিয়াস'! পাশের পুকুর থেকে উদ্ধার বন্দুক... জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৪ এপ্রিল বলিউড অভিনেতা সলমান খানের বাড়ির বাইরে চলেছিল গুলি। তারপর থেকেই সলমানের সুরক্ষা নিয়ে তৎপর মুম্বই পুলিস। ঘটনার দুদিন পরই অভিযুক্তদের গ্রেফতার করে মুম্বইয়ের অপরাধ দমন শাখা। এর একদিন পর গ্রেপ্তার করা হয় তৃতীয় এক অপরাধীকে। তাদের জবানবন্দি অনুযায়ী তাপি নদী থেকে একটি বন্দুক উদ্ধার করে পুলিস। এবার ওই জায়গা থেকেই উদ্ধার করা হয়েছে দ্বিতীয় বন্দুক। সঙ্গে মিলল তিনটি ম্যাগাজিন। যার মধ্যে ১৭ টি গুলি। ১৬ এপ্রিল সলমান খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় গুজরাটের ভুজ থেকে দুজনকে গ্রেফতার করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। ধৃতরা বিহারের বাসিন্দা। মুম্বই পুলিসের বিশেষ টিম গুজরাটে গিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। জানা গিয়েছে, ধৃতদের নাম ভিকি গুপ্তা (২৪) ও সাগর পাল (২১)। জেরার সময়, অভিযুক্তরা জানিয়েছিল যে তাঁরা মুম্বই থেকে পালানোর সময় ভুজ যাওয়ার পথে রেলওয়ে ব্রিজ থেকে তাপি নদীতে অস্ত্রগুলি ফেলে দিয়েছিল...
Mamata Banarjee ( file picture / India News) কলকাতা : 6 এপ্রিল: বিধানসভা নির্বাচনের পর হিংসায় মৃতদের পরিবারগুলিকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি চতুর্থ দফা নির্বাচনের দিন কোচবিহারের শীতলকুচিতে নিহতদের পরিবারগুলিতে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন তিনি ৷ বৃহস্পতিবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ সেখান থেকেই তিনি এই ঘোষণা করলেন ৷ পাশাপাশি প্রত্যেকটি সরকারি হাসপাতালে 40 শতাংশ শয্যা বাড়ানোর কথাও জানালোন তিনি ৷ #electionreport #indianewa Shopping with ilyzaa https://www.facebook.com/111072543588726/posts/511468006882509/?app=fbl
File picture (India News) নানুর, 5 মে: "জেলা জুড়ে বিক্ষিপ্ত অশান্তি চলছে, তবে মিথ্যা খবর রটালে ব্যবস্থা নেওয়া হবে৷" সাংবাদিক বৈঠক করে জানালেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে জেলায় 11 টি আসনের মধ্যে 10টিতে জয়ী হয়েছে তৃণমূল । এরপরই সোশ্যাল মিডিয়ায় একটি খবর ছড়াতে শুরু করে, নানুরে বিজেপি মহিলা কর্মী ধর্ষিতা হয়েছেন । এই মর্মে টুইট করেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত । এই প্রেক্ষিতে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী । সাংবাদিক বৈঠকে নগেন্দ্র ত্রিপাঠী বলেন, "নানুরের বিজেপি মহিলা কর্মী ধর্ষণের খবর ঠিক নয় ৷ আমরা তদন্ত করে দেখেছি ৷ এমনকি বিজেপির কর্মীরাও বলছেন তাঁরা এমন কোনও খবর জানেন না ৷ মিথ্যা খবর রটাবেন না । টুইট করবেন না । মিথ্যা খবর রটালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।" তিনি আরও বলেন, "তদন্ত চলছে ৷ কে বা কারা এই মিথ্যা খবর রটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ৷ খোঁজ মিললে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷" সাংবাদিক বৈঠকে বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী এমনকি ওয়েস্...
Comments
Post a Comment